বোদায় সাপের দংশনে ওঝার মৃত্যু

পঞ্চগড়ের বোদায় সাপের দংশনে শামীম হোসেন ওরফে কাল্ঠু (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের সফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
কালঠু ওঝার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের পেত্মানীরহাট এলাকায়। তিনি ঔ এলাকার আব্দুর রহিমের পুত্র। 
রবিবার দুপুরে সাপ ধরতে যান কাল্ঠু। এ সময় গোলা ঘরের এক গর্তে থাকা গোখরা সাপটি ধরার চেষ্টা করলে তাকে ছোবল দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কামাত কাজলদিঘী ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাহার আলী জানান, কালঠু পেশায় একজন সাপুড়ে। ঐ ওঝার লাশ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিকেলেই তার গ্রামের বাড়ির গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এএম