ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষুব্ধ করতেই মহাগ্রন্থ আল-কুরআন পুড়ানো হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। সেই সঙ্গে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থী ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে কুরআন অবমাননার কড়া নিন্দা জানিয়েছে।
রবিবার ওইআইসির জেনারেল মহাসচিবের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মুসলিমদের ক্ষুব্ধ করতে ইচ্ছাকৃতভাবে এ উসকানিমূলক অপরাধ সংঘটিত করা হয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বিশ্বব্যাপী উগ্রবাদ এবং ধর্ম ও বিশ্বাসের ওপর ভিত্তি করে সৃষ্ট ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ওআইসি বলছে, মুসলমানদের খেপিয়ে তুলতে ইচ্ছাকৃতভাবে কোরানের প্রতি এই ধরনের অবমাননা করা হয়েছে। পবিত্র কোরআনে আগুন দেয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুইডেনের কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ায় ওআইসি একে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে এ বিষয়ে সুইডেনের মুসলমানদের সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং নিজেদেরকে সহিংসতায় না জড়ানোর আহ্বান জানায় সংস্থাটি।
আরও পড়ুন: `আদালত অবমাননার সাজা এক টাকা, অনাদায়ে তিন মাসের জেল!'
উল্লেখ্য, শুক্রবার সুইডেনের উগ্র ডানপন্থীরা মালমো শহরের দু’টি স্থানে আলাদাভাবে পবিত্র কুরআনের অবমাননা করে। একটি ঘটনায় এই মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় তিন ব্যক্তি কুরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে। এরপর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পার্সটুডে।
ইত্তেফাক/আরআই