করোনা মহামারির কারণে ভারতে জিডিপিতে ভয়াবহ ধস নেমেছে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জিডিপি ২৩ দশমিক ৯ শতাংশ কমেছে।
১৯৯৬ সাল থেকে ত্রৈমাসিক জিডিপির যে হিসেব রাখা হচ্ছে, এটা তার মধ্যে সর্বনিম্ন। জিডিপিতে এই ধস এশীয় অর্থনীতির মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে।
সোমবার ভারত সরকারের তথ্যে দেখা গেছে, করোনার কারণে ২১ লাখ কোটি টাকা আর্থিক সহায়তার পরেও ব্যবসা ও জীবিকায় ব্যাপক ক্ষতি হয়েছে। শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লাখ লাখ লোক বেকার হয়ে পড়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ ও তার ফলে ক্রমাগত লকডাউনের কারণে ভারতের অর্থনীতি এমনিতেই শ্লথ হয়ে পড়েছিল। এবার ঘোষণা হলো, ভারত মন্দায় প্রবেশ করেছে।
দ্যা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস জানিয়েছে, ২০২০–২১ অর্থ বছরে এপ্রিল–জুন সময়ের মধ্যে সর্বোচ্চ পতন হয়েছে। আগের ত্রৈমাসিকে ৩.১ শতাংশ গ্রোথ ছিল। যেটি শেষ আট বছরে ছিল সবচেয়ে খারাপ অবস্থা। সূত্র: এনডিটিভি, নিউজ১৮
ইত্তেফাক/জেডএইচ