প্রণব মুখার্জির মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ভারতের সর্বজন শ্রদ্ধেয় সাবেক রাষ্ট্রপতি, প্রণব মুখার্জি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় ডেপুটি স্পিকার বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত একজন দেশবরেণ্য কিংবদন্তি রাজননীতিবিদকে এবং বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।

উপমহাদেশের রাজনীতিতে তার নাম চির স্মরণীয় হয়ে থাকবে।ডেপুটি স্পিকার প্রণব মুখার্জির আত্নার শান্তি কামনা এবং তার শােক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

ইত্তেফাক/কেকে