মাদারীপুরে মুজিববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (৩০ আগস্ট) বিকালে মাদারীপুর পৌরসভার হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ ও বিএমএর সভাপতি ডা. আব্দুল বারিসহ আরও অনেকেই।
আরও পড়ুন: প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ
রচনা, চিত্রাঙ্কন, ছড়া-কবিতা ও গানের প্রতিযোগিতা এই ৪টি ক্যাটাগরিতে মোট ৮৪ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি ও মুক্তিযুদ্ধের নানা ধরনের চিত্র এতে ফুটিয়ে তুলেন। এতে শহরের অধিকাংশ বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে তাদের মধ্য থেকে ১২জনকে দেওয়া হয় পুরস্কার ও সনদ।
ইত্তেফাক/এএএম