ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্ম, বেড়ে ওঠা, মিউজিক সবকিছুর শুরুটা চট্টগ্রামে। তাই আইয়ুব বাচ্চুর জন্মশহর চট্টগ্রামে তাকে নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারবাহিকতায় আইয়ুব বাচ্চু স্মরণে আশিক বন্ধুর লেখা নতুন গান ‘সবার প্রিয় এবি’ গানের প্রকাশনা, স্মরণ সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে। সেদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে আইয়ুব বাচ্চু স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন চট্টগ্রামে বসবাস করা আইয়ুব বাচ্চুর খুব কাছের গানের জগতের বন্ধু, স্বজন ও শিল্পী, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা। এদিন গান পরিবেশন করবেন সাসটেইন ব্যান্ড, সাইফুদ্দিন মাহমুদ খান, মামুনুল ইসলামসহ অনেকে। তাই আইয়ুব বাচ্চুর ভক্তদের ১১ জানুয়ারি চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর স্মরণ সভা ও সবার প্রিয় এবি গানের প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা গীতিকার ও বিনোদন সাংবাদিক আশিক বন্ধু ও গীতিকার ফারুক হাসান। উল্লেখ্য, অনুষ্ঠানটির আয়োজন করছেন এবি মিউজিক স্টেশন, আইয়ুব বাচ্চু সংগীত স্মৃতি পরিষদ, ফেয়ার টাচ মিডিয়া, চট্টগ্রাম অডিও শিল্পী সংস্থা।