এক নাটকে দুই নাদিয়া

নাচের মাধ্যমে মিডিয়ায় আসেন নাদিয়া আহমেদ। পরে মডেলিং এবং অভিনয়েও নাম লেখান। দেড় দশকে অত্যন্ত পরিচিত মুখ তিনি। অন্যদিকে সালহা খানম নাদিয়া এক দশক আগে মডেলিং দিয়ে মিডিয়ায় কাজ শুরু করলেও এখন অভিনয়ে নিয়মিত। খণ্ড নাটকে এর আগে কয়েকবার একসঙ্গে কাজ করলেও এই দুই নাদিয়া প্রথমবার একসঙ্গে ধারাবাহিক একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ফ্যামিলি ফ্যান্টাসি’। গত বছরের শেষ দিয়ে এর শুটিং হয়েছিল। আদিত্য জায়িদের রচনায় এটি পরিচালনায় আছেন অনন্য ইমন।

নির্মাতা অনন্য ইমন জানান, নাটকে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন দুই নাদিয়া। হাস্যকর মনে হলেও এতে উঠে এসেছে সমাজের নানান অসঙ্গতির কথা। তাই নাটকটি পারিবারিক ও সামাজিক বলা যায়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, কাজী উজ্জ্বল, ইভানা, এস আই শহীদ, ঈশিকা, মৌসুমি বিশ্বাসসহ অনেকে।

নির্মাতা জানান, ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ধারাবাহিকটি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে দেশ টিভিতে।

ইত্তেফাক/বিএএফ