স্কুলের বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ফারুক আহমেদ

ত্রিশাল সংবাদদাতা

 

ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে প্রতিষ্ঠিত আরক শিক্ষাঙ্গন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

গত সোমবার স্কুল ক্যাম্পাসে বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আরক শিক্ষাঙ্গন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা ত্রিশাল মৈত্রী কলেজের অধ্যাপক ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আলমগীর কবীর। বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিশাল রিপোর্টাস ক্লাবের সভাপিত এটিএম মনিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন আরক শিক্ষাঙ্গনের প্রিন্সিপাল সাজ্জাদুল আলম খান, সিনিয়র শিক্ষিকা ফৌজিয়া ইয়াসমিন রিনি, অ্যাকাউন্টস অফিসার জহিরুল কাদের কবীর, সহকারী শিক্ষিকা ইমরাতুন ইসলাম দিশা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম ও ফাতেমাতুজ জহুরা জ্যোতি। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।