গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে জাকারিয়া ইসলাম নয়ন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে তার বাবা সিরাজুল ইসলাম (৫৫)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চড়কাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম নয়ন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: বাইসাইকেল চড়ে জনসভায় আসা বঙ্গবন্ধুর স্মৃতি আজও ভোলেনি চৌগাছা-ঝিকরগাছাবাসী
সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুজ্জামান বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সময় জাকারিয়া ইসলাম নয়ন তার পিতাসহ বাড়ির পাশে চড়কাবাড়ি নামক গ্রামে জমিতে কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে দুই জনেই পাশে থাকা পরিত্যক্ত ডিজেল চালিত শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেয়। এ সময় হটাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাকারিয়া মারা যায় ও আহত হয় তার পিতা সিরাজুল ইসলাম।’
ইত্তেফাক/এএএম