মো. কবির হোসেন (সুজন),প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ,খিলক্ষেত,ঢাকা
]
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ,অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র হতে তোমাদের জন্য কিছ বহুনির্বাচনি প্রশ্ন উপস্থাপন করা হলো। আশাকরি তা তোমাদের সংগ্রহে থাকবে।
১। অর্থনৈতিক কাজ বলতে বোঝায়-
i. অর্থ উপার্জনকে
ii. আয় রোজগারকে iii. মুনাফাকে
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২। সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুত্ সরবরাহ কোন ধরনের শিল্প?
ক) সেবা পরিবেশক শিল্প
খ) প্রস্তুত শিল্প
গ) নির্মাণ শিল্প ঘ) প্রজনন শিল্প
৩। সামাজিক ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো-
.i দারিদ্র দূরীকরণ ii. মুনাফা অর্জন নয়
iii. লভ্যাংশ প্রাপ্তি নয়
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতিক খ) অর্থনৈতিক
গ) সামাজিক ঘ) রাজনৈতিক
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
দেশের পশ্চাত্পদ এলাকায় এক রাখালের জন্ম। গ্রাজুয়েশন শেষ করে চাকুরী না পেয়ে সে বাবার রেখে যাওয়া জমি চাষাবাদ করার সিদ্ধান্ত নিল। সবজি চাষ করে সে এখন আদর্শ চাষী। তবে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারির কারণে সবজি সরবরাহে খুবই অসুবিধা হয় এবং দামও খুব কমে যাওয়ায় তাকে খুব দুশ্চিন্তায় থাকে।
৫। উদ্দীপকে রাখালের সবজি চাষের সফলতা কোন পরিবেশের প্রভাব বেশি কাজ করছে?
ক) প্রাকৃতিক খ) অর্থনৈতিক
গ) সামাজিক ঘ) প্রযুক্তিগত
৬। উদ্দীপকে সবজির সরবরাহে অসুবিধার কারণ হলো-
i. প্রাকৃতিক দুর্যোগ ii. মহামারী
iii.বৈশ্বিক প্রতিকুল পরিবেশ
কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। একমালিকানা কারবারে পুঁজি সরবরাহকারী কে?
ক) ব্যাংক খ) অংশীদার
গ) মালিক ঘ) মহাজন
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ও ৯নং প্রশ্নের উত্তর দাও।
রিতা একটি বুটিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার কাজের বৈশিষ্ট্য হলো তিনি কাপড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের ছবি আঁকেন। এতে তার সফলতা আসে। এটা দেখে এখন অনেকেই মাতৃভাষা দিবসের আগে এইরূপ ডিজাইন করছে। এখন তিনি প্রতিযোগিতার সম্মূখীন।
৮। উদ্দীপকে রিতার সাফল্যের মূল কারণ কী?
ক) কর্মে স্বাধীনতা খ) একক সিদ্ধান্ত
গ) একচেটিয়া ব্যবসা ঘ) ব্যক্তিগত নৈপূণ্য
৯। উদ্দীপকে প্রতিযোগিতায় সাফল্য অর্জনে রিতা করতে পারেন-
i. নতুন নতুন বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠা
ii. বাজারজাতকরণের প্রসার কার্যক্রম
iii পণ্যের উত্কর্ষতা বৃদ্ধি
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। কোন অংশীদার দেউলিয়া ঘোষিত হলে কী ধরনের বিলোপ সাধন ঘটে?
ক) ঘটনা সাপেক্ষ খ) বাধ্যতা্মূলক
গ) সন্মতিক্রমে ঘ) আদালতের মাধ্যমে
১১। অংশীদারীর ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
ক) ৭ জন খ) ১০ গ) ২০ ঘ) ৫০
১২। কোনটি কোম্পানির প্রধান দলিল
ক) পরিমেল নিয়মাবলি খ) স্মারকলিপি
গ) বিবরণ পত্র ঘ) ক্ষমতা বহির্ভূতপত্র
১.ক,২.ক,৩.ঘ,৪খ,৫.ক,৬.ঘ,৭.গ,৮.ঘ,৯.ঘ,
১০.ক,১১.খ,১২খ