সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বিজ্ঞপ্তি অনুযায়ী রূপালী ব্যাংক লিমিটেডে ‘সিনিয় অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদে এ নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৮টি পদে নিয়োগ দেওয়া হবে। উল্লিখিত পদের বিপরীতে আগ্রহীরা চাইলে আবেদন করতে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাংকিং/অর্থনীতি/ব্যবস্থাপনা/ ফিন্যান্স/হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/এফসিএ বা এমবিএ ডিগ্রি। শিক্ষাজীবনে অন্তত ১টি প্রথম শ্রেণি/বিভাগ/ সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে।
চুড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তরা পদ অনুযায়ী বেতন পাবেন ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা।
আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এজন্য প্রার্থীদের
https://erecruitment. bb.org.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম। আগ্রহীরা চাইলে আবেদন করতে পারবেন ৬ সেপ্টেম্বর, ২০২০ খ্রি. পর্যন্ত। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে পারেন।