ওপরের শিরোনামে গত ২৪ আগস্ট ইত্তেফাক-সম্পাদক তাসমিমা হোসেনের বক্তব্যটি ভালো লেগেছে। মানিক মিয়া যেমন সার সত্য প্রকাশে আপসহীন ছিলেন, তাঁর উত্তরাধিকারের বক্তব্যেও আমরা তেমনটাই দেখি। প্রিয় মাতৃভূমি ও মানুষের প্রতি নৈতিক দায়বদ্ধতা তাঁর বক্তব্যের প্রধান বৈশিষ্ট্য। তাঁর সব বক্তব্যই চলমান জীবনের গভীর উপলব্ধি থেকে উত্সারিত। তাঁর সাবলীল বক্তব্যে তিনি আমাদের চাপা-পড়া সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচন করেছেন। তাঁর মননশীল, চিন্তা-উদ্দীপক বক্তব্য অনুধাবন করে নতুন প্রজন্ম নিশ্চয়ই মানবিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে—এই প্রত্যাশা।
মাহবুবুল হক ইকবাল
দক্ষিণ আলেকান্দা, বরিশাল