স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের সামনে রুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শহিদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, ভার্চুয়াল প্লাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন ও উদ্ভাবনী প্রকল্প আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।