বরেন্দ্র গবেষণা জাদুঘরে কষ্টিপাথরের মূর্তি হস্তান্তর

সিংড়া (নাটোর) সংবাদদাতা

রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে কষ্টিপাথরের মূর্তি হস্তান্তর করেছে সিংড়া থানা পুলিশ। কালো পাথরের খোদাই করা নারী মূর্তিটি মঙ্গলবার সকালে বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর করা হয়।  সিংড়া থানায় মূর্তি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপপ্রধান সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সিংড়া থানার ওসি (তদন্ত) সেলিম রেজা প্রমুখ। মূর্তিটির দৈর্ঘ্য এক ফিট চার ইঞ্চি। উল্লেখ্য, গত ৮ এপ্রিল ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের একটি পুকুর থেকে কষ্টিপাথরের ঐ মূর্তিটি উদ্ধার করা হয়।