সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
করোনাকালে আর্থিকভাবে ভালো নেই সৈয়দপুরের পালপাড়ার মৃিশল্পীরা। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির মেলাও হয়নি। ফলে স্থানীয় মৃিশল্পীদের পথে বসার উপক্রম হয়েছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পালপাড়ার মৃিশল্পীরা বলেন, করোনা পরিস্থিতে হাটবাজারসহ সর্বত্র যাতায়াত বন্ধ থাকায় কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহার-অর্ধাহারে দিন চলছে তাদের। শুরুতেই বৈশাখের রোজগারের টাকা দিয়ে বছরের বাকি ১১ মাস সংসার চলে। কিন্তু লকডাউনের কারণে তারা চরম সমস্যায় পড়েছেন বলে জানান। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া গ্রামের করুনা কান্ত পাল জানান, মাটি কিনে এনে ঐসব জিনিসপত্র বানাতে হয়। তাই এবার মাটি কিনে হাঁড়ি-পাতিল, পেয়ালা, ফুলদানি তৈরি করা হলেও তা বিক্রি হয়নি। এ অবস্থায় এখানকার প্রায় ২০০ পরিবার চরম বিপাকে পড়েছে। দ্য সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, কামার, কুমার, জেলে ও তাঁতি—তারা সমাজের একটি অংশ। সরকারিভাবে তাদের সহযোগিতার অনেক সুযোগ আছে। তবে সংগঠিত হয়ে সমিতির মাধ্যমে আসতে হবে। তাহলে তাদের জন্য আর্থিক সুবিধা দেওয়া যেতে পারে।