সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি ও পলাশবাড়ী সংবাদদাতা

কার্ভাড ভ্যানের ধাক্কায় রিকশাভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও ভ্যানযাত্রী খোকন চন্দ্র (১৯) নামে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের সরকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।