নাটোরে ৩১ জন মাদকসেবী আটক

নাটোর প্রতিনিধি

নাটোরে ৩১ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ৯টায় শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পাঁচ গ্রাম গাঁজা, একটি কলকি, কাঠের টুকরা, তিনটি গ্যাসলাইট, একটি কাটার, ২১টি মোবাইল ফোন, ৩২টি সিম কার্ড, ১৩টি মেমোরি কার্ড ও নগদ সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়।

র্যাব-৫ সিপিসি-২ (নাটোর) এর কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান জানান, উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

মহেশপুরে মাদকসহ তিন জন আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা জানান, মহেশপুর চৌগাছা বাসস্ট্যান্ডে একটি অ্যাম্বুলেন্স থেকে সোমবার রাতে আট কেজি গাঁজা ও ২২৫ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে—ইমরান হোসেন, রুবেল হোসেন ও মাজহারুল ইসলাম (২৫)। মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।