নড়াইলে শিশু ধর্ষণের ঘটনায় বিচার দাবি

নড়াইল প্রতিনিধি  

নড়াইলে চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উষার আলো সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নড়াইল আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট রওশন আরা কবির লিলি, অ্যাডভোকেট কাজী বশিরুল হক বশির, উষার আলো সমাজকল্যাণ সংস্থার সভাপতি মিনহাজুর রহমান, মাও. মাহবুবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত রবিবার দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। 

নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন পিপিএম বলেন, ধর্ষণের অভিযোগে অপু বিশ্বাস নামে একজনকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।