চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
চৌহালীতে সোমবার রাতে ৪৭ বস্তা ভিজিডির চাল উদ্ধার করেছে প্রশাসন। উপজেলার দক্ষিণ খাসপুখুরিয়া ইউপির সংরক্ষিত নারী ইউপি সদস্য জহুরা বেগমের বাড়ি থেকে ঐ চাল উদ্ধার করা হয়।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ ইউপি সদস্য পালিয়ে যান।
খাসপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার জানান, উদ্ধার চাল বিতরণের সময় আমার এখান থেকেই কেনা হয়েছিল। বাধা দিলেও চাল ক্রয়-বিক্রয় মজুতকারীরা শোনেনি। এ কাজে আমি জড়িত নই।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অসহায়দের জন্য বরাদ্দের চাল আত্মসাত্ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।