বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনেপক্ষকে জরিমানা

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলে বাল্যবিবাহর দায়ে সোমবার সন্ধ্যায় বর ও কনের পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে গিয়ে আয়োজিত এক বাল্যবিবাহ বন্ধ করেন। এ সময় বর ও কনেপক্ষের কাছ থেকে ঐ জরিমানা আদায় করেন।