কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে নিখোঁজের এক দিন পর বাক্প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামে পুকুর থেকে মারুফ (১০) ও মামুন (৮) নামের দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরজামাল বাবুল জানান, সোমবার বিকালে দুই ভাই নিখোঁজ হয়। মঙ্গলবার মুসল্লিরা ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পুকুরের মধ্যে শিশু দুটির লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, বাক্প্রতিবন্ধী দুই ভাই পুকুরে পরে মারা যাওয়ার খবর পেয়েছি।