ডিএনডি উন্নয়ন প্রকল্প
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ডিএনডি প্রকল্পের নতুন বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। গতকাল প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে ৭৪১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন। এ অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করি। নারায়ণগঞ্জের মানুষের জন্য সবচেয়ে বড় পাওনার মধ্যে এটি একটি বড় পাওনা।’
প্রথম পর্যায়ে ডিএনডি মেগাপ্রকল্পের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাশফিকুল আলম ভুঁইয়া।