ইউকে এইডের সহায়তায় এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের তত্ত্বাবধানে খুলনা এবং বরিশালের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করে তুলতে, ‘আমরা নিশ্চিন্ত’ নামের একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস (ডিএইচ)। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে শুরু করা এই ক্যাম্পেইনটির রেজিস্ট্রেশনের ৯০ দিন পর্যন্ত মেয়াদ থাকবে এবং এর অধীনে রোগীরা ফ্রিতে পাচ্ছেন ডক্টর চ্যাট, ডক্টর ভিডিও কল, চিকিত্সা ক্যাশব্যাক এবং করোনা সিমটম চেকারের মতো সেবা। এরই মধ্যে ঐ এলাকার ৭২ হাজার পরিবার এবং ২ লাখ ২০ হাজারের বেশি রোগী এই ক্যাম্পেইনের মাধ্যমে অভিজ্ঞ চিকিত্সকদের পরামর্শ নিয়েছেন এবং এটুআই ও ডিজিএইচএস উপসর্গ পরীক্ষা ডিভাইসের একটি সিরিজের মাধ্যমে করোনা পরীক্ষা করেছেন। আমরা নিশ্চিন্ত প্যাকেজের চিকিত্সা ক্যাশব্যাকের মাধ্যমে একজন রোগী পাচ্ছেন করোনায় হোম আইসোলেশনের জন্য ২ হাজার টাকা, হাসপাতাল ভর্তির জন্য ৪ হাজার টাকা এবং জীবন বিমা হিসেবে ১০ হাজার টাকা।
এছাড়াও ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস (ডিএইচ) ইউকে এইডের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ। ডিএইচ এসব প্রকল্পের মাধ্যমে এবং ডিআরআরএ, কনসোর্টিয়াম সদস্য কেএমএসএস ও পিএইচডির সহায়তায় এরই মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের গ্রামীণ অঞ্চলের ১ লাখ ৪০ হাজার ৩৪৫ জন প্রতিবন্ধী এবং ২০ লাখ ৪ হাজার ৯৯৯ জন সুবিধাবঞ্চিত মানুষকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা সরবরাহ করতে সক্ষম হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি