গুলশান ও শাহবাগ থানার ওসি বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও শাহবাগ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদ মর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন—ডিএমপির শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসানকে অফিসার ইনচার্জ গুলশান থানা এবং এস্টেট বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মামুন অর রশীদকে অফিসার ইনচার্জ শাহবাগ থানা হিসেবে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।