২০১২ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মারিয়ান কার্ডওয়েল। আর এবার টানা ২৪ ঘণ্টা সাঁতার কেটে ডায়াবেটিস সংস্থার জন্য সংগ্রহ করলেন অর্থ।
সাঁতার কাটার মাধ্যমে সংগৃহীত ১০ হাজার ডলার তিনি দান করবেন ইলিনয়েস ডায়াবেটিস সংস্থার তহবিলে। ডায়াবেটিস সংস্থার জন্য অর্থ সহায়তা সংগ্রহের জন্য তার এমন উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
আরো পড়ুন : বিশ্বে ব্যস্ততম বন্দরের তালিকায় ৫৮তম চট্টগ্রাম বন্দর
ঐ নারীর পরিকল্পনা ছিল লেক মিসিগানে সাঁতার কেটে মিসিগান থেকে গ্রান্ড হ্যাভেনে যাওয়ার। কিন্তু করোনার কারণে পরিকল্পনা বদলাতে বাধ্য হন তিনি। লেক মিসিগানেই তিনি অনবরত সাঁতার কাটেন। টানা ২৪ ঘণ্টা সাঁতার কাটার সময় এক মুহূর্তের জন্যও তিনি বিরতি নেননি।
এমন নজির গড়েও ক্ষান্ত থাকতে চান না তিনি। ভবিষ্যতে তিনি একই ধরনের আরো কিছু কাজ করতে চান তিনি। আগামী বছরের আগস্ট মাসে আরেকবার সাঁতারে অংশ নিয়ে বিশ্বরেকর্ড গড়ার পরিকল্পনা করছেন তিনি।-ইউপিআই
ইত্তেফাক/ইউবি