গাংনীতে শিশুর আত্মহত্যা

গাংনীতে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ইসমাইল হোসেন (১০) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু ইসমাইল হোসেন রাইপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। নিহত শিশুর মা আফরোজা খাতুন জানান, ছেলে আমার কাছে টাকা চায়। আমি অভাবের সংসারে টাকা দিতে না পারায় অভিমান করে আত্মহত্যা করেছে।

ইসমাইল হোসেনের বোন বৃষ্টি খাতুন বলেন, ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পাই। এরপর তাড়াতাড়ি নামিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
  
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এএম