বিমানবন্দর খুলে দিচ্ছে জিম্বাবুয়ে 

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় জিম্বাবুয়ে সরকার অভ্যন্তরীণ ফ্লাইটসমূহ ধীরে ধীরে খুলে দেয়ার প্রস্তুতি নিয়েছে। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯ এ সংক্রমণের হার কমছে।   

মঙ্গলবার কেবিনেট বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির তথ্য মন্ত্রী মনিকা মুতাসভাংগাওয়া বলেন, আভ্যন্তরীণ ফ্লাইটসমূহ পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। পরে আন্তর্জাতিক ফ্লাইটগুলোও খুলে দেয়া হবে। 

মার্চ মাসের শেষদিকে মহামারি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জিম্বাবুয়ে তার সীমান্ত ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়।

দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫,২৪১ জন। মারা গেছে ২০৩ জন। সিনহুয়া।   
 
ইত্তেফাক/এসআর