মার্কিন নির্বাচন :রাশিয়ার সম্পৃক্ততা উন্মোচন করেছে ফেসবুক

২০১৬ সালে পিটারবার্গ নামের একটি ট্রোল গ্রুপ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে হস্তক্ষেপ চেষ্টায় অংশ নিয়েছিল তারা আবার মার্কিনীদের টার্গেট করার চেষ্টা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরামর্শের পর গত মঙ্গলবার ফেসবুক এ বিষয়টি উন্মুক্ত করেছে।

ব্যর্থ হওয়া কার্যক্রমে কম্পিউটারের মাধ্যমে তৈরিকৃত দেখতে বাস্তবসম্মত দেখায় এমন ফেক ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়েছিল। অল্প সংখ্যক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট যেখানে খুব অল্প লোক জড়িত ছিল। তারা অল্প সময়ের জন্য প্রভাব ফেলে এবং পরে তাদের পোস্ট সরিয়ে ফেলা হয়। এছাড়াও দেখতে অনেকটা বামপন্থী নিউজ পোর্টালের মতো ওয়েবসাইট ব্যবহার করা হয়।

ইন্টারনেট রিসোর্স  এজেন্সি (আইআরএ) -এর মতে, ট্রল গ্রুপটিতে প্রথমে রাশিয়ার লোকেরাই জাড়িত ছিল। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও হস্তক্ষেপ ও মতবিরোধ জাগানোর চেষ্টা করছে। তবে ফেসবুক ও ইন্টারনেটের মাধ্যমে এ বিষয়টি ছড়িয়ে পড়ার আগেই বন্ধ হয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের কাছাকাছি সময়ে কী ঘটে ছিল তা প্রতিফলিত হয়েছে। তখন রাশিয়ান ট্রলগুলোর পরিমান  ও তা থামানোর বিষয়টি খুব অল্প পরিসরে ছিল। ২০১৬ সালের ট্রলগুলো বাস্তবতা অর্জনের চেয়ে ভাগ্যক্রমে বেশি ছড়িয়ে ছিল। যদিও এর প্রভাব কতটা তা জানা জায়নি। যদি কোনো কাজের লক্ষ্য থাকে তবে তা ছিল নির্বাচন।

ফেসবুক বলছে, এ কার্যক্রম ও আইআর’র মধ্যে যোগসূত্র তৈরি করতে প্রযুক্তিগত সূচকের উপর নির্ভর করছে। যদিও সংস্থাটি এ সূচকগুলোর কথা উন্মুক্ত করে না। খারাপ কাজের সঙ্গে কারা জাড়িত এবং তাদের কীভাবে খুঁজে পাওয়া যায় সে বিষয়ে পরামর্শ দিতে পারে। তবে নির্দিষ্ট একাউন্ট বা ডিভাইসের সঙ্গে যুক্ত অন্য তথ্য অন্তর্ভূক্ত থাকতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সঙ্গে তথ্য শেয়ারের কথা জানিয়েছে ফেসবুক।

গত বৃহস্পতিবার সিএনএনকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণকারী সংস্থা গ্রাফিকার তদন্ত প্রধান বেন নিম্মো বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বামপন্থী শ্রোতাদের টার্গেটের প্রাথমিক পর্যায় এটি। শুধুমাত্র নির্বাচনের দিকে দৃষ্টি দেওয়ার উদ্দেশ্য ছিল না তাদের। তিনি আরও বলেন, বিষয়টি অনলাইনে খুব কম লক্ষ্য অর্জন করেছে। তবে দেখা যাচ্ছে যে, গণতান্ত্রিক ভোটারদের বিভক্ত করার চেষ্টা করেছে। ২০১৬ সালে আইআরএ একইভাবে চেষ্টা চালিয়েছিল।                

সূত্র :সিএনএন