গ্লোাবাল টেকনোলজি লিডার শাওমি সম্প্রতি দেশের বাজারে বাজেট লাইন-আপের রেডমি ৯সি স্মার্টফোন উন্মোচন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিধানযোগ্য পণ্য ক্যাটেগরিতে প্রথমবারের মতো মি স্মার্ট ব্যান্ড ৫ উন্মোচন করেছে।
শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিটি রেডমি ডিভাইসের মাধ্যমে প্রযুক্তিকে সবার কাছে সহজলভ্য করতে তাদের আরো কাছাকাছি যাচ্ছি। গ্রাহকরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তারই প্রমাণ রেডমি সিরিজের ব্যাপক জনপ্রিয়তা। রেডমি ৯সি ডিভাইস আনার লক্ষ্য হচ্ছে, বাজেট সেগমেন্টে প্রযুক্তিকে আরও গণতান্ত্রিক করে তোলা’।
তিনি আরো বলেন, ‘প্রতিদিনের জীবনযাপনকে সহজ করে এমন উদ্ভাবনী পণ্য আনতে জোর দিয়েছি। আমরা শুধুমাত্র একটি স্মার্টফোন প্রতিষ্ঠান নই। আমাদের প্রতিটি বিভাগে আনা নতুন সব ক্যাটেগরি তার প্রমাণ। মি স্মার্ট ব্যান্ড ৫ দিয়ে দেশে নতুন একটি ক্যাটেগরির পণ্য উন্মোচন করতে পেরেছি। আমাদের বিশ্বাস ডিভাইসটি মি ফ্যান এবং ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করবে’।
রেডমি ৯সি সানরাইজ অরেঞ্জ, টুয়াইলাইট ব্লু এবং মিডনাইট গ্রে রঙে পাওয়া যাবে। ২ জিবি+৩২ জিবি সংস্করণ এর দাম ১০,৯৯৯ টাকা এবং ৩জিবি+৬৪জিবি সংস্করণ এর দাম ১২,৪৯৯ টাকা। শিঘ্রই দেশের অথরাইজড মি স্টোর, রিটেইল পার্টনার স্টোওে ফোন এবং মি স্মার্ট ব্যান্ড ৫ পাওয়া যাবে।