সাংবাদিক এম এ করিমের ১০ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মেজো ছেলে বাংলাদেশ প্রতিদিনের অপরাধ বিভাগের প্রধান মির্জা মেহেদী তমাল মরহুমের রুহের মাগফেরাতের জন্য সবার দোয়া চেয়েছেন। প্রেস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রগতিশীল চেতনায় বিশ্বাসী এম এ করিম দৈনিক আজাদ ও বাংলার বাণীর বার্তা সম্পাদক ছিলেন।