সেভিয়ায় রাকিটিচ

বার্সেলোনা থেকে নিজের পুরনো ক্লাব সেভিয়াতে যোগ দিলেন ক্রোয়াট তারকা ইভান রাকিটিচ। চুক্তির মেয়াদ চার বছর। রাকিটিচকে দলে ভেড়াতে ১৫ লাখ ইউরো খরচ হয়েছে সেভিয়ার। তবে শর্তসাপেক্ষে এর সঙ্গে আরো ৯০ লাখ ইউরো যোগ হতে পারে বলে জানায় কাতালান ক্লাবটি। ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত সেভিয়ায় ছিলেন রাকিটিচ। তার নেতৃত্বে ইউরোপা লিগ জিতে ক্লাবটি। সে বছরই কাতালান শিবিরে যোগ দেন ক্রোয়াট তারকা। এদিকে, লুইস সুয়ারেজেরও বার্সা ছাড়ার কথা শোনা যাচ্ছে। ন্যু ক্যাম্প ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে দেখা যেতে পারে তাকে।