কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা এ মানববন্ধন করেন। বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার, মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী বক্স প্রমুখ। এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেয়।