জলঢাকায় দশ কেজি গাঁজাসহ প্রাইভেট কারের চালককে আটক করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে প্রাইভেট কারটি জব্দ করা হয়। বুধবার দুপুরে পৌর শহরের পেট্রোলপাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গাড়ি চালকের নাম মোস্তফা ওরফে ব্রিটিশ। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মীর্জারকোর্ট কাসিয়াবাড়ী এলাকার আমীর হোসেনের ছেলে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাইভেটকার চালক মোস্তফা এলএডি বাল্ব ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হচ্ছে।