মধুখালীতে বুধবার সকালে বাসের চাপায় নছিমন চালক রঞ্জিত দাস নিহত হন। উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আরকান্দি ব্রিজের অদূরে মাগুরা-ফরিদপুরগামী লোকাল বাসের চাপায় তিনি নিহত হন। হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান আলম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি ব্রিজের অদূরে একই দিক থেকে আসা লোকাল বাস নছিমনকে চাপা দিলে চালক রঞ্জিত দাস নিহত হয় এবং তার ছেলে মৃত্তন দাস আহত হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।