সিংগাইরে ভেজালবিরোধী অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

সিংগাইরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযানে দোকানে মূল্যতালিকা না টাঙানো, বর্ধিত মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল উপজেলার বিভিন্ন বাজারে ভেজালবিরোধী অভিযান চালান। এ সময় সিংগাইর বাজারের একটি দোকানকে বর্ধিত মূল্যে চাল বিক্রির দায়ে ৮ হাজার টাকা, পণ্যের মূল্যতালিকা না থাকায় আরেকটি দোকানকে ৩ হাজার টাকা , গোবিন্দল বাজারে মূল্যতালিকা না টাঙানোর দায়ে দুটি দোকানকে ২ হাজার করে এবং বায়রা বাজারের একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।