বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসেটসহ গ্রেফতার পাঁচ

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসেটসহ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে থানার হিরাঝিল এলাকার পুরান পট্টিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোনসেট ছাড়াও ফোনের ব্যাটারি ও টর্চ লাইট উদ্ধার করা হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে ওসি মো. কামরুল ফারুক উপস্থিত গণমাধ্যমকর্মীদের এতথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো জামাল শেখ, সজীব, শামীম, আনোয়ার হোসেন ও পিপলু। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে।