ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে বাংলাদেশে। প্রণব মুখার্জীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, সুপ্রিম কোর্টে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গতকাল বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।