ঢাকায় হিজবুত তাহরীর সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম অনিকুর রহমান রবিন (২০)। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। অনিক মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার এনায়েত হোসেনের ছেলে।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিল রবিন।