ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান

ওমানে পরবর্তী সময়ে রাষ্ট্রদূত হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মিজানুর রহমান বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন।

মিজানুর রহমান বিসিএস ১৯৮৫ ব্যাচে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। তিনি কলম্বো, মস্কো, ম্যানচেস্টারে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি নোদারল্যান্ডস ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।