বৌদ্ধ ধর্ম অধ্যুষিত তিব্বতে চীনের সংস্কৃতির প্রভাব বিস্তারে দেশটি রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে দেশটির কমিউনিস্ট পার্টির আগ্রাসী এ পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে বেইজিংকে কোনও পূর্ব শর্ত ছাড়াই তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা বা তার প্রতিনিধিদের সাথে আলোচনায় বসার আহ্বান জানান মাইক পম্পেও।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি জিনপিংয়ের এ পদক্ষেপে আমরা উদ্বিগ্ন এবং কোন পূর্ব শর্ত ছাড়া বেইজিংয়ের সঙ্গে দালাইলামা বা তার প্রতিনিধিদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন আগামী বছর কলম্বোতে
বিশ্বের বিভিন্ন দেশ যখন অনুমোদনের জন্য নিবন্ধন করছে, সেখানে চীন বিভিন্ন সমুদ্র আইন সম্পর্কিত সম্মেলন প্রত্যাখ্যান করছে এমন অভিযোগও করেন মাইক পম্পেও।
চীন তার প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘চীন দক্ষিণ সাগরেও তাণ্ডব চালাচ্ছে। এর প্রেক্ষিতে গত সপ্তাহে ফিলিপাইন এবং অন্যান্য দেশের অর্থনৈতিক অঞ্চলগুলিতে বেআইনিভাবে আধিপত্য বিস্তারের কারণে চাইনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) উচ্চপদস্থ কর্মকর্তা ও এর সঙ্গে জড়িত দেশটির বিভিন্ন নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।’
ইত্তেফাক/এএএম