করাঘাত করেছি কোথাও; খুলে গেছে দ্বার। যদি
তারে করস্পর্শ বলি, শ্রুতি কি শুনবে সেই অভ্যাগতী স্বর?
যে আঘাত কোমলগান্ধারে রচা, ঘিয়ে রঙ পূর্বরাগ নদী;
সবাক সঘন রাত্রির বুকে শুঁকে চলা শামুকের জ্বর;
হংসজীবন জানে, পরমহংস আরো ঢের জানে তাঁর বোধি।
স্বাগতিকা, শুনে যাও, অতটা অস্পষ্ট কথা কেন বলে তোমার অধর?
দিয়েছিল যাঁরা এই দৈবী দালান, তাঁরা ছিল দ্বিগুণ দরদী!