রাণীনগরে আউশ ধানের ভালো ফলন

রাণীনগরে চলতি মৌসুমে রোপা আউশ ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষক। দুর্যোগ মোকাবিলা করে আউশ মৌসুমে ফলনও হয়েছে ভালো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আউশ মৌসুমে উপজেলার মোট ১ হাজার ৪২৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। শতাধিক বিঘা জমির ধান বন্যার পানিতে নষ্ট হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, আউশ ধানে তেমন একটা সেচ দিতে হয় না। উপজেলার অধিকাংশ জমিতে ব্রি ধান ৪৮, ৮২ জাতের ধান চাষ করায় অধিক ফলন পেয়েছে।