সুজানগরে নৌকাবাইচ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বুধবার বিকালে সুজানগরের মতিয়ার বিলে নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মথুরাপুর যুবসমাজের উদ্যোগে এ প্রতিযোগিতায় চারটি নৌকা অংশ নেয়। এতে মথুরাপুর গ্রামের স্বাধীন বাংলা প্রথম, মধুপুর গ্রামের খান এক্সপ্রেস দ্বিতীয় এবং মথুরাপুর গ্রামের বাংলার টাইগার তৃতীয় স্থান অর্জন করে। পরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান।