হোমনায় উন্মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশের ঘের ও কারেন্ট জাল দিয়ে কয়েক জন প্রভাবশালী মাছ নিধন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁশের তৈরি বানার সঙ্গে পানির স্রোত বাধাগ্রস্ত হয়ে ধরা পড়ছে ছোট-বড় নানা প্রজাতির ডিমওয়ালা দেশি প্রজাতির মাছ। এ বিষয়ে ভিটিকালমিনা গ্রামের মো. কামাল মিয়া গত ২৫ আগস্ট উপজেলা মত্স্য অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত হোসেন মিয়া বলেন, বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়ে কি আইন আমার জানা নেই। হোমনা উপজেলা মত্স্য কর্মকর্তা কারিশমা আহমাদ জাকশি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধ সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছি।