আলফাডাঙ্গায় শিয়াল মারা ফাঁদে শিশুর মৃত্যু

আলফাডাঙ্গায় শিয়াল মারা ফাঁদে বাবা-মায়ের সামনে শিশুপুত্র জুবায়ের (৩) মারা গেছে। বুধবার সন্ধ্যায় শিয়াল মারা বিদ্যুতের পাতা ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়।

মৃত জুবায়ের উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের মোর্শেদ তালুকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পোল্ট্রি ফার্মে শিয়াল মারার জন্য বিদ্যুতের ফাঁদ পাতা ছিল। শিশু জুবায়ের হাঁটতে হাঁটতে গিয়ে শিয়াল মারা ফাঁদে জড়িয়ে যায়। মা-বাবা মুরগির ফার্ম থেকে বাইরে বের হয়ে জুবায়েরকে ফাঁদে জড়ানো দেখে বিদ্যুতের লাইন বন্ধ করার আগেই তার মৃত্যু হয়।