কুলাউড়ায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া থানা পুলিশ ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের ভারতের ত্রিপুরা সীমান্ত এলাকার লালারচক গ্রাম হতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে নৃপেন্দ্র লাল পাল (৮২) নামের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নৃপেন্দ্র লাল পাল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, তার স্মৃতিভ্রম ছিল। বুধবার তিনি নৈশভোজ সেরে যথারীতি ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে বাড়ির ভেতর একটি কাঁঠাল গাছে তার লাশ ঝুলতে দেখা যায়।  কুলাউড়া থানার এসআই শাহীন জানান, লাশের গায়ে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।