নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন

পুরো পৃথিবীকে সংকটের মধ্যে ফেলেছে করোনা। করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন, দীর্ঘ সাধারণ ছুটি, কর্মহীনতা ও বন্যায় যখন সংকটগ্রস্ত মানুষ, তার মধ্যে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি যেন ‘মরার উপর খাড়ার ঘা’। বাজারে অধিকাংশ ক্ষেত্রে নানা অজুহাত দেখিয়ে বা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেয় একটি মহল। তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও বাজারব্যবস্থা ভোক্তাবান্ধব করে তোলার আবেদন জানাচ্ছি। বাজারে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু বিক্রেতা, অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনাসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন।

মো. সাইমুন

শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম