মুনসুর আহম্মদ
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক সহসভাপতি মুনসুর আহম্মদ (৮৫) ২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সব পরিচালক এবং সমিতির কর্মকর্তা, কর্মচারীসহ সমিতির অন্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সমিতির পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য মাগফেরাত কামনা করেন।
মো. শামীম
ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের দোহার-নবাবগঞ্জ সংবাদদাতা শাহীনুর রহমানের বড় ভাই মো. শামীম (৫৪) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাহ্রা ইউনিয়নের বড় বলমন্তচর নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত্ ডায়াবেটিক ও কিডনী রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বড় বলমন্তচর কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক শোক প্রকাশ করেছেন।
রুহুল শরীফ
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব রুহুল আমীন শরীফ (৬৮) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে তাকে পৌরসভার লাখেরাজ কসবা মহল্লার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।