মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রহিম
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য এম আব্দুর রহিমের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, কোরআন খতম ও দোয়া এবং বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়াসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এম আব্দুর রহিম মুজিবনগর সরকারের পশ্চিম অঞ্চল-১-এর চেয়ারম্যান, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর)। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহসভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন।