আপনার রাশিফল

৪ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ২০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৫ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার:  রবি ও বুধ। শুভ রত্ন: পান্না ও গার্নেট।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ নিন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। শ্রমিক নেতারা সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মস্থলে সিনিয়র সহকর্মীর পরামর্শ মেনে চলুন। অসুস্থ পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। সামাজিকক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। তীর্থযাত্রা হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। মনের মানুষের সঙ্গে ভুল  বোঝাবুঝি এড়িয়ে চলুন। সন্তানের দিকে খেয়াল রাখুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অসুস্থ মায়ের প্রতি যত্ন নিন। অপ্রত্যাশিত সূত্র থেকে প্রাপ্তিযোগ আছে। চলাফেরায় সতর্ক থাকুন। কোনো ব্যাপারেই উত্তেজিত হওয়া ঠিক হবে না।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা নিন। আপনজন কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। আজ কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। অসুস্থদের আরোগ্য লাভ হতে পারে। কোনো বিশেষ পোশাকের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।